
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় শিশুসহ অন্তত ৯ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুর্ঘটনাটি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন মহাসড়কের ডাওরী বাজারের উত্তর পাশে দালাল বাজার এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকলে তাঁর পরিচয় শনাক্তে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ বলে জানা গেছে।