1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবৈধ দোকান উচ্ছেদ নাকি বৈধ ক্যান্টিনে বাধা—আখাউড়া রেলস্টেশনে বিতর্ক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা মিরসরাই উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠিত সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ: অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, ইলেকট্রিক মিস্ত্রি মহিন উধাও চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষে বাদীকে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টা সরাইপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁওয়ে কঙ্কাল চূরি, মুসলিম সম্প্রদায়ে আতঙ্ক। 

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

 

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন।

 

সাক্ষাৎকালে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, সফলতা ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন। পাশাপাশি বিএনপি সরকার যাতে রাষ্ট্র পরিচালনায় সফল হয়, সে জন্যও দোয়া করেন বলে জানানো হয়। তিনি মো. রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর কাছে তাঁর সালাম পৌঁছে দিতে বলেন।

 

এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সদ্য গঠিত সরকারের বিরুদ্ধে লংমার্চ আয়োজনের কারণ নিয়েও প্রশ্ন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

 

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় বিষয়ে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জনগণকে সচেতন করেছেন। বিশেষ করে ইসলামের নাম ও লেবাস ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে তাঁর অবস্থানের জন্য তিনি হেফাজতে ইসলামের আমিরকে ধন্যবাদ জানান।

 

সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন সাংবাদিকদের জানান, পবিত্র জুমার দিনে তিনি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া নিতে সেখানে গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হেফাজতের আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন এবং বিএনপি ও দেশের জনগণকে ইসলামী মূল্যবোধের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

 

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি ফয়সাল হাবিব, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট