1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ লালমোহনে মা ইলিশ সংরক্ষণে    টাস্কফোর্স সভায় ২২ দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবৈধ দোকান উচ্ছেদ নাকি বৈধ ক্যান্টিনে বাধা—আখাউড়া রেলস্টেশনে বিতর্ক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা মিরসরাই উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১২৩ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদক মামলায় তিনজনসহ বিভিন্ন মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

 

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ডবলমুরিং থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা চোলাই মদের বাজারমূল্য প্রতি লিটার ১ হাজার টাকা হিসাবে মোট ১১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 

 

 

অভিযানে মাদক মামলায় তিনজন, পূর্বের মামলায় দুইজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন এবং মহানগর অধ্যাদেশ আইনে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে।

 

 

 

 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেনের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সাল।

 

 

 

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে এসআই মহসীন উদ্দিন রুবেল, এসআই মোবিনুল ইসলাম, এসআই আখতারুজ্জামান সোহাগ, এসআই রিদুয়ানুল হক, এসআই তারেকুল ইসলাম এবং এএসআই হিরু মিয়াসহ ডবলমুরিং মডেল থানার একাধিক সদস্য অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট