1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ লালমোহনে মা ইলিশ সংরক্ষণে    টাস্কফোর্স সভায় ২২ দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবৈধ দোকান উচ্ছেদ নাকি বৈধ ক্যান্টিনে বাধা—আখাউড়া রেলস্টেশনে বিতর্ক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা মিরসরাই উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠিত সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ: অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, ইলেকট্রিক মিস্ত্রি মহিন উধাও

লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ

মনিরুল ইসলাম ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। তবে ড্রামগুলোতে তেল রয়েছে কি না এবং তেলের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

জব্দ করা কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৫৬৪৬। এতে ২৭টি তেলের ড্রাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, ড্রামগুলোতে চোরাই তেল থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম জানান, কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে গেছে। গাড়ির ভেতরে ২৭টি তেলের ড্রাম পাওয়া গেছে। ড্রামগুলো খালি নাকি ভর্তি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি কোথা থেকে এসেছে, কোথায় যাওয়ার কথা ছিল এবং এতে কী পরিমাণ তেল রয়েছে—এসব বিষয় তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, অভিযান ও তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট