1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইনে মানহানি ও অর্থ দাবির অভিযোগ ঘিরে থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১০ ‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ লালমোহনে মা ইলিশ সংরক্ষণে    টাস্কফোর্স সভায় ২২ দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

ডবলমুরিং থানা থেকে লুট অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

 

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি সরকারি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে নগরীর আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশে একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে পিস্তলটি ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ডবলমুরিং মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোবিনুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিনসহ টরাস (TAURUS) পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া পিস্তলটির গায়ে TKT06439 নম্বর লেখা রয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে পিস্তল ও গোলাবারুদ জব্দ করা হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং মডেল থানা থেকে লুট হয়েছিল।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পরিত্যক্ত শিক্ষা ভবনে অস্ত্র ও গোলাবারুদ কীভাবে পৌঁছাল এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

ঘটনার তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট