1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবৈধ দোকান উচ্ছেদ নাকি বৈধ ক্যান্টিনে বাধা—আখাউড়া রেলস্টেশনে বিতর্ক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা মিরসরাই উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠিত সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ: অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, ইলেকট্রিক মিস্ত্রি মহিন উধাও চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষে বাদীকে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টা সরাইপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁওয়ে কঙ্কাল চূরি, মুসলিম সম্প্রদায়ে আতঙ্ক।  বেনাপোলে পৌর বিএনপির পৌরগেটে বৃক্ষরোপণ

লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মনিরুল ইসলাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে আলোচনা সভা, কেক কাটা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে লালমোহন মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুডপ্লেস চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা ও স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি, দৈনিক অমৃতালোকের সম্পাদক ও প্রকাশক এবং ভোলা দক্ষিণ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আহাদ চৌধুরী তুহিন।

 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন লালমোহন প্রেস ক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন।

 

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, ভোলা মিডিয়া ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন গোলদার।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা, ভোলা দক্ষিণ প্রেস ক্লাবের সভাপতি ও প্রভাষক কবি রিপন শান। লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক মোসলেহ উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজান হাওলাদার।

 

আলোচনা সভা শেষে অতিথি ও ক্লাবের সদস্যরা কেক কেটে লালমোহন মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট