1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১০ ‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ লালমোহনে মা ইলিশ সংরক্ষণে    টাস্কফোর্স সভায় ২২ দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেনাপোলে পৌর বিএনপির পৌরগেটে বৃক্ষরোপণ

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।

 

বুধবার (২রা সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পৌরসভার ৪’নম্বর ওয়ার্ডের কাগজপুকুর ও কাগমারী (পৌরগেট) এলাকায় বিভিন্ন পয়েন্টে প্রজাতির গাছের পাঁচশত চারা রোপণ করা হয়। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

 

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ অক্সিজেনের পাশাপাশি ফল, কাঠ ও নানা ধরনের পরিবেশগত সুবিধা দিয়ে থাকে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।

 

আবু তাহের আরও বলেন, পরিবেশ রক্ষায় দলীয় উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

 

তিনি বলেন, বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিরদ ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে দলের নেতাকর্মীরা কাজ করবেন। এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথাও জানান তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,,মো নাসিমুল গনী বল্টু। সদস্য মো,শওকত মাস্টার,ভবার বেড় ৬ নংওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক আলী।

 

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট