1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, ইলেকট্রিক মিস্ত্রি মহিন উধাও চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষে বাদীকে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টা সরাইপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁওয়ে কঙ্কাল চূরি, মুসলিম সম্প্রদায়ে আতঙ্ক।  বেনাপোলে পৌর বিএনপির পৌরগেটে বৃক্ষরোপণ বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত – জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলের রাজপথে বিএনপির ঢল, বর্ণাঢ্য র‍্যালিতে মুখর নগরী বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন‎ গাইবান্ধায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, ইলেকট্রিক মিস্ত্রি মহিন উধাও

দিদার আলম | চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে প্রায় শতাধিক মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মহিন নামের এক ইলেকট্রিক মিস্ত্রির বিরুদ্ধে। টাকা নেওয়ার পর সংযোগ না দিয়ে তিনি গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, মহিন দীর্ঘদিন ধরে বিদ্যুতের প্রিপেইড মিটারসহ বিভিন্ন ছোটখাটো বৈদ্যুতিক কাজ করে আসছিলেন। এ কারণে স্থানীয়দের মধ্যে তার প্রতি এক ধরনের আস্থা তৈরি হয়। সেই সুযোগে নতুন বিদ্যুৎ সংযোগ এনে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি টাকা নেন বলে অভিযোগ।

 

তবে টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও অনেকের বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়নি। পরে ভুক্তভোগীরা টাকা ফেরত কিংবা সংযোগের বিষয়ে জানতে মহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

 

ভুক্তভোগীদের দাবি, প্রায় ১০০ জনের কাছ থেকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে। তবে মোট কত টাকা নেওয়া হয়েছে এবং প্রকৃতপক্ষে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

 

এদিকে স্থানীয়দের মধ্যে মহিনকে নিয়ে নানা অভিযোগ ও আলোচনা চলছে। কয়েকজনের দাবি, মহিন একাধিক বিয়ে করেছেন এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তবে চারটি বিয়ে করেছে বলে জানা গিয়েছে।

 

ভুক্তভোগীরা মহিনকে দ্রুত খুঁজে বের করে তাদের টাকা ফেরত এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

 

একই সঙ্গে স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে, নতুন বিদ্যুৎ সংযোগ বা বৈদ্যুতিক কাজের নামে কাউকে টাকা দেওয়ার আগে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি।

 

অভিযোগের বিষয়ে মহিনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট