1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকূরগাঁওয়ে কঙ্কাল চূরি, মুসলিম সম্প্রদায়ে আতঙ্ক।  বেনাপোলে পৌর বিএনপির পৌরগেটে বৃক্ষরোপণ বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত – জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলের রাজপথে বিএনপির ঢল, বর্ণাঢ্য র‍্যালিতে মুখর নগরী বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন‎ গাইবান্ধায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিরলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পোনামাছ অবমুক্ত করলেন সংসদ সদস্য উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ঠাকূরগাঁওয়ে কঙ্কাল চূরি, মুসলিম সম্প্রদায়ে আতঙ্ক। 

মো. খাদেমুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঠাকূরগাঁও সদর উপজেলায় ৯ নং রায়পূর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেহন উত্তর পার্শ্বে রসুলপূর দাখিল মাদ্রাসা সংলগ্ন পরিবারিক কবর স্থানে সূরঙ্গ দিয়ে খুঁড়ে কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মুসলিম উম্মাহ, সম্প্রদায়ের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

 

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৪ সেপ্টেম্বর শুক্রবার সদর উপজেলার রায়পূর ইউপি তে এই চঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এলাকার এটি পারিবারিক গোরস্থানে এ ঘটনা ঘটে ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গভীর রাতে গোরস্থানে প্রবেশ করে মোট পাঁচটি কবর খুঁড়ে ফেলে। এর চুরি করে নিয়ে যায়। মৃত কঙ্কাল গুলোর মধ্যে তিনটি পরিচয় পাওয়া যায়, হাফিজ উদ্দিন, নজরুল ইসলাম, আমিনা বেগম।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতক্ষ্যদর্শী জানান , “সকালে আমরা গোরস্থানে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাই। এটি জানাজানি হলে অত্র এলাকার মানুষ গোরস্তানে কবর খুড়া দেখতে ছুটে আসে।

 

এই বিষয়ে ঠাকূরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী বলেন, চূরি যাওয়া কঙ্কাল উদ্ধার ও প্রকৃত অপরাধী কে শনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এলাকাবাসীর দাবী, একটি সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা দ্রুত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট