1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত টেকনাফে ইজিবাইক থেকে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক সদরঘাটে ৬৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক বন্দরনগরীর অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে যুক্ত হলো নতুন সম্ভাবনার দুয়ার এসপি পদে রদবদল, তিন জেলায় নতুন দায়িত্ব পেলেন যারা যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ইপিজেডে দুর্ধর্ষ ছিনতাইকারী রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেফতার বেলকুচি উপজেলায় মাদক ও যানজট নিরসনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত –

টেকনাফে ইজিবাইক থেকে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ : 
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় মদ ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকায় বিজিবি চেকপোস্ট সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

এ সময় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন মাদক কারবারিকে আটক করা হয়।কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট