1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সদরঘাটে ৬৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক বন্দরনগরীর অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে যুক্ত হলো নতুন সম্ভাবনার দুয়ার এসপি পদে রদবদল, তিন জেলায় নতুন দায়িত্ব পেলেন যারা যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ইপিজেডে দুর্ধর্ষ ছিনতাইকারী রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেফতার বেলকুচি উপজেলায় মাদক ও যানজট নিরসনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত – যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এপিবিএন পুলিশের অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সদরঘাটে ৬৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলোকিত দেশ প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন জুট রেলি ঘাট-০১ এলাকার প্রবেশমুখ থেকে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শামসুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

 

সোমবার (৩১ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিকের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে এবং সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ একরামু উল্লাহর নেতৃত্বে এসআই মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে সদরঘাট থানাধীন কামাল গেইট এলাকায় অবস্থানরত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অনুমতিক্রমে পশ্চিম মাদারবাড়ী পুলিশ ফাঁড়ির অধীন জুট রেলি ঘাট-০১-এর প্রবেশমুখে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মোঃ শামসুল আলমকে আটক করা হয়।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেফতারকৃত শামসুল আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার বাসিন্দা।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-১৫, তারিখ-৩১ আগস্ট ২০২৬।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট