1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ লালমোহনে মা ইলিশ সংরক্ষণে    টাস্কফোর্স সভায় ২২ দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবৈধ দোকান উচ্ছেদ নাকি বৈধ ক্যান্টিনে বাধা—আখাউড়া রেলস্টেশনে বিতর্ক

ইপিজেডে দুর্ধর্ষ ছিনতাইকারী রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিয়াজ প্রকাশ রিয়াদ (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।

 

রোববার (৩০ আগস্ট ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রিয়াজ প্রকাশ রিয়াদকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত রিয়াজ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কুতুবখালী এলাকার মোঃ ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে তিনি ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ সংলগ্ন এলাকায় একটি ভাড়াঘরে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, রিয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় থাকা মামলাগুলোর মধ্যে রয়েছে—কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারার একটি মামলা; ইপিজেড থানায় চুরি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা; বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি এবং বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় একটি মামলা; এছাড়া ২০২৬ সালের আগস্ট মাসে দায়ের হওয়া আরও দুটি মামলা।

 

এর মধ্যে ইপিজেড থানার মামলা নং-৮, তারিখ ১৮ আগস্ট ২০২৬-এর মামলায় দণ্ডবিধির ৩৪১/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/২২৫ই/৪২৭/৩৪ ধারায় তাকে এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।

 

গ্রেফতারের পর তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট