1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন   অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, অভিযানে ডবলমুরিং থানা পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে মানহানি ও অর্থ দাবির অভিযোগ ঘিরে থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১০ ‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ

পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মোঃ মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

শনিবার (২৯ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা-মৃত এরফান আলী এবং তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)। তারা একই এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে বলে পুলিশ জানিয়েছে।

 

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট