1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার।  ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক মাদকমুক্ত গাইবান্ধা গড়ার প্রত্যয়ে আলোচনা সভা অনুষ্ঠিত লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদকাসক্ত অবস্থায় বিশৃঙ্খলা, ৫ জনের কারাদণ্ড টেকনাফে পিকআপের গোপন কুঠুরিতে ১ লাখ ইয়াবা, আটক ২ চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ ৬ পাচারকারী আটক।  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে জশনে জুলুস শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক

চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পতেঙ্গায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ছয়জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট