1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা মিরসরাই উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠিত সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ: অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, ইলেকট্রিক মিস্ত্রি মহিন উধাও চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষে বাদীকে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টা সরাইপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁওয়ে কঙ্কাল চূরি, মুসলিম সম্প্রদায়ে আতঙ্ক।  বেনাপোলে পৌর বিএনপির পৌরগেটে বৃক্ষরোপণ বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত – জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলের রাজপথে বিএনপির ঢল, বর্ণাঢ্য র‍্যালিতে মুখর নগরী

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা মিরসরাই উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্টাফ রিপোর্ট 
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে মিরসরাই উপজেলার ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে জাহাঙ্গীর আলম (দৈনিক বাংলাদেশ মিডিয়া) এবং সাধারণ সম্পাদক পদে সাকিব চৌধুরী (দৈনিক সরজমিন বার্তা) মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— সহ-সভাপতি আবু শাহাদাত নয়ন (মুভি বাংলা টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (মাই টিভি), সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া (সংবাদ দিগন্ত), সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন (আমার বার্তা), প্রচার সম্পাদক জহির খান (এসটি বাংলা টিভি), অর্থ সম্পাদক তানভীর হোসেন (সাপ্তাহিক নিরর্বিক), দপ্তর সম্পাদক সুজিত বণিক (প্রাইম টিভি), ক্রীড়া সম্পাদক নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ) এবং সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেহেদী হাসান (এসটি বাংলা টিভি)।

সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের স্বার্থরক্ষা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট