1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত টেকনাফে ইজিবাইক থেকে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক সদরঘাটে ৬৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক বন্দরনগরীর অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে যুক্ত হলো নতুন সম্ভাবনার দুয়ার এসপি পদে রদবদল, তিন জেলায় নতুন দায়িত্ব পেলেন যারা যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ইপিজেডে দুর্ধর্ষ ছিনতাইকারী রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেফতার বেলকুচি উপজেলায় মাদক ও যানজট নিরসনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত –

উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক যৌথ অভিযানে এক লাখ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও উখিয়া থানা পুলিশের সদস্যরা পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বালুখালী বিএসপি পোস্টের দক্ষিণ পাশে ফাইসা খাল এলাকায় নৌকাযোগে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকাটি তল্লাশি করে বিশেষ কৌশলে একটি বক্সের ভেতর লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নৌকাটিতে আরও তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।এদিকে, একই রাতে আনুমানিক ৯টার দিকে উখিয়া থানা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিজিবি সদস্য ও উখিয়া থানা পুলিশের একটি যৌথ দল নারিকেল বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায়ও কাউকে আটক করা যায়নি।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নিজস্ব গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোনের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট