1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ লালমোহনে মা ইলিশ সংরক্ষণে    টাস্কফোর্স সভায় ২২ দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবৈধ দোকান উচ্ছেদ নাকি বৈধ ক্যান্টিনে বাধা—আখাউড়া রেলস্টেশনে বিতর্ক

বন্দরনগরীর অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে যুক্ত হলো নতুন সম্ভাবনার দুয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় আন্তর্জাতিক মানের এপিএম (APM) টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দেশের সমুদ্রবন্দরভিত্তিক অবকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকালে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিনিয়োগকারী, বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লালদিয়ার চর এলাকায় এপিএম টার্মিনালের কার্যক্রম শুরু হওয়ায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই টার্মিনাল আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দরের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে লালদিয়ার চরকে ঘিরে গড়ে ওঠা অবকাঠামোগত উন্নয়ন ভবিষ্যতে এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও সামুদ্রিক বাণিজ্যকেন্দ্রে পরিণত করবে।

উদ্বোধন শেষে অতিথিরা টার্মিনালের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পরিচালন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দেশের বন্দর খাতের আধুনিকায়নে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট