1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১০ ‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ লালমোহনে মা ইলিশ সংরক্ষণে    টাস্কফোর্স সভায় ২২ দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নজরুল বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলার বিরল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট ২০২৬ সোমবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, বিরল থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিরল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সুধীজন এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ ও সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে।উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুল গীতি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট