1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সদরঘাটে ৬৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক বন্দরনগরীর অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে যুক্ত হলো নতুন সম্ভাবনার দুয়ার এসপি পদে রদবদল, তিন জেলায় নতুন দায়িত্ব পেলেন যারা যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ইপিজেডে দুর্ধর্ষ ছিনতাইকারী রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেফতার বেলকুচি উপজেলায় মাদক ও যানজট নিরসনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত – যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এপিবিএন পুলিশের অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এপিবিএন পুলিশের অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজার:
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ১৯৯ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪-এর সি/১ ব্লকের ২৭১ নম্বর ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- রিয়াজ উদ্দীন (২৩) ও জিয়া উদ্দীন (২২)। তারা দুজনই একই ঘরে বসবাস করতেন। তাদের পিতার নাম বোরহান উদ্দীন।এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৪-এর সি/১ ব্লকের ২৭১ নম্বর ঘরে অভিযান পরিচালনা করে এপিবিএনের একটি দল। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ১৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা রাখার অভিযোগে রিয়াজ উদ্দীন ও জিয়া উদ্দীনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

 

পরে গ্রেপ্তার দুই যুবক ও উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৪-তে অভিযান চালিয়ে ১৯৯ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট