1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ লালমোহনে মা ইলিশ সংরক্ষণে    টাস্কফোর্স সভায় ২২ দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবৈধ দোকান উচ্ছেদ নাকি বৈধ ক্যান্টিনে বাধা—আখাউড়া রেলস্টেশনে বিতর্ক

যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (৩০ আগস্ট) শার্শা থানাধীন পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকা থেকে রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আলামিন। তিনি পাঁচভূলট (দক্ষিণপাড়া) গ্রামের হযরত আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসসি নং-২৯৯/২০ মামলার যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি আলামিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে রোববারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট