1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন   অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, অভিযানে ডবলমুরিং থানা পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে মানহানি ও অর্থ দাবির অভিযোগ ঘিরে থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১০ ‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ

আদিতমারীতে সার আইন ভঙ্গের দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে এক সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার, ২৯ আগস্ট ২০২৬ আদিতমারী উপজেলার দীঘলটারী এলাকার মান্নানের চৌপতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীঘলটারীর বাসিন্দা মকুল মিয়া, পিতা- মহির উদ্দিন সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২ ধারা লঙ্ঘন করায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানের সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা দোকানের কাগজপত্র ও মজুদ যাচাই করেন।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরি হতে না দিতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের। পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট