1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন   অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, অভিযানে ডবলমুরিং থানা পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে মানহানি ও অর্থ দাবির অভিযোগ ঘিরে থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১০ ‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ

ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. শহিদুল (১৯) নামে এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩১/২-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এফডিএমএন ক্যাম্প-৭-এর ব্লক-বি/২-এর বাসিন্দা মো. শহিদুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর উদ্ধার করা ইয়াবাসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট