1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক মাদকমুক্ত গাইবান্ধা গড়ার প্রত্যয়ে আলোচনা সভা অনুষ্ঠিত লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদকাসক্ত অবস্থায় বিশৃঙ্খলা, ৫ জনের কারাদণ্ড টেকনাফে পিকআপের গোপন কুঠুরিতে ১ লাখ ইয়াবা, আটক ২ চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ ৬ পাচারকারী আটক।  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে জশনে জুলুস শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

টেকনাফে পিকআপের গোপন কুঠুরিতে ১ লাখ ইয়াবা, আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব-১৫।গ্রেপ্তাররা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুনপাড়া এলাকার জাফর আলম (৫৫) এবং করাচিপাড়া এলাকার মো. তারেক (১৯)।র‌্যাব-১৫ জানায়, গত ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহলকালে টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা জাফর আলম ও মো. তারেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবা, পিকআপ ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট