1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ড ভ্যান জব্দ লালমোহনে মা ইলিশ সংরক্ষণে    টাস্কফোর্স সভায় ২২ দিন নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ দেওয়ানহাটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ লালমোহনে উৎসবমুখর পরিবেশে মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অবৈধ দোকান উচ্ছেদ নাকি বৈধ ক্যান্টিনে বাধা—আখাউড়া রেলস্টেশনে বিতর্ক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা মিরসরাই উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ ৬ পাচারকারী আটক। 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন এলাকায় গত ২৬ আগস্ট ২০২৬ বুধবার বিকাল ৪ টা হতে রাত ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট, ২৮০ বস্তা রাসায়নিক সার এবং পাচারকাজে ব্যবহৃত ২ টি বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।

 

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট