1. live@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ : দৈনিক আলোকিত দেশ
  2. info@www.dainikalokitodesh.net : দৈনিক আলোকিত দেশ :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বন্দর থানা যুবদলের বিক্ষোভ, রাজপথে নেতাকর্মীদের ঢল সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন   অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, অভিযানে ডবলমুরিং থানা পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে মানহানি ও অর্থ দাবির অভিযোগ ঘিরে থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১০ ‎আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিংয়ে ২৭ জন গ্রেপ্তার আমমোক্তারনামা বিতর্কে অভিযুক্ত নন ঈসা, সংবাদে ছবি ব্যবহারে ক্ষোভ

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বন্দর থানা যুবদলের বিক্ষোভ, রাজপথে নেতাকর্মীদের ঢল

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা যুবদল।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় ইপিজেড এলাকার ঝনক প্লাজা মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বন্দর থানা যুবদল নেতা আরিফুর রহমান আরিফের নেতৃত্বে ও সভাপতিত্বে এবং যুবদল নেতা মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম.এ. আজিজ।

 

অবস্থান কর্মসূচি শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সল্টগোলা ক্রসিং হয়ে ধুমপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

 

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় বিক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়।

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাব্বির হোসেন হিরা, কামরুল হাসান কাজল, মো. রাসেল, নজরুল ইসলাম, মো. সবুজ, মো. লোকমান, ফারুক, মো. সাইফুল, মো. জুলফু, মো. মোকবুল, মিজান, ইমরান, মো. মহসিন ও মো. শহিদ।

 

এছাড়া ৩৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. মুন্না, মামুন, মিঠু, আজাদ ও মো. জাবেদসহ বন্দর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট