বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপন, পোনামাছ অবমুক্তকরণ করা হয়।মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার, পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি, এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক এম এ রশিদ, আকতারুজ্জামান বাদল, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবিসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এর আগে বিরল নয়ামেলা হতে দুলহরী গ্রামে যাওয়ার সড়কের দুইধারে বৃক্ষরোপণ এবং দুলহরী গ্রামের পুকুরে ও নোনা নদীর উন্মুক্ত স্থানে পোনামাছ অবমুক্ত করেন।